চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করেছে ৫৩ বিজিবি।
শুক্রবার ভোর ৪টার দিকে নারায়ণপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের বিজিবির একটি বিশেষ টহলদল। এ সময় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত শাড়ি ও চাদরের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। পরে পণ্যগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







