ছবি: সংগৃহীত
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেট যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
ঘটনার সময় বাসায় পররাষ্ট্রমন্ত্রীর বাবা- মা ছিলেন। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনা স্থলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম গেছেন।
আরও পড়ুন:







