সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মুক্তমঞ্চ থেকে দিনের শোডাউন
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চ থেকে উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন এবং জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাতেও পৃথক শোডাউন
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে একই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করেন উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনের নেতৃত্বে জীবননগর হাসপাতাল গেট থেকে শোডাউনটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে একই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আরও একটি মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।
পৃথক এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন:







