শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীর শ্যামলীতে চারটি ককটেলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২২:২১

শেয়ার

রাজধানীর শ্যামলীতে চারটি ককটেলসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

জুয়েল রানা বলেন, শ্যামলী স্ট্যান্ডে ডিএমপি নিয়মিত চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলে থাকা তিন সন্দেহভাজনকে থামার সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতে-নাতে মো. রাসেল (২২) নামে একজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে চারটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি পেশায় প্রাইভেটকার চালক বলে জানা গেছে।

এডিসি জুয়েল রানা আরও বলেন, গ্রেপ্তার রাসেলকে আদাবর থানায় নেয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী তথ্য পরে জানানো হবে।