শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

শাজাহানপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, বগুড়া

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২০:৫৬

শেয়ার

শাজাহানপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মিলনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধুনট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নয়মাইল জামালপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নাশকতা সহ তাঁর বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল শেরপুর থানা পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে ৩৫০ পিস ই'য়াবা, দুই বোতল মদ, একটি বার্মিজ চাকু ও একটি রামদা উদ্ধার করা হয়েছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ।