শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৮:৩৭

শেয়ার

ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি লিচুবাগান থেকে বিমল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউনিয়নের শিবগঞ্জ ভগদগাজী যাওয়ার পথে ধর্মপুকুরের উত্তর পাশে দবিরুলের মালিকানাধীন লিচুবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিহত বিমল সনাতন ধর্মাবলম্বী। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মরদেহ লিচুবাগানে পড়ে থাকতে দেখার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণও জানা যায়নি।