বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

শাজাহানপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

আবুল কালাম আজাদ,বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:২৫

শেয়ার

শাজাহানপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন
ছবি: বাংলা এডিশন

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ এবং জনজীবন স্বাভাবিক রাখার দাবিতে বগুড়ার শাজাহানপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু সাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, উপজেলা যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আরমান মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, কৃষকদলের সভাপতি রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক আজিজুল হক, তাঁতী দলের সভাপতি লিটন, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম ও সাধারণ সম্পাদক সুমি আক্তার, ওলামা দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং উপজেলা ছাত্রদলের নেতাকর্মী পায়েল ও সারিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।