বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেপ্তার

সাইফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১২:১০

শেয়ার

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার পোড়ানোর ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।