বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৯

শেয়ার

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। আটক করা মদের সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

‎বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় মোট ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

‎সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।