রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত চার জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাড়ে ৮ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রিপোর্ট লেখা পর্যন্ত দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন:







.jpg)