বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যাসিবাদী অপতৎপরতার প্রতিবাদে ঢাকায় রাষ্ট্রসংলাপ ফোরামের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:২৯

শেয়ার

ফ্যাসিবাদী অপতৎপরতার প্রতিবাদে ঢাকায় রাষ্ট্রসংলাপ ফোরামের কর্মসূচি
ছবি সংগৃহীত

ফ্যাসিবাদী অপতৎপরতা, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

কর্মসূচি শেষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে বক্তব্য দেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, সংগঠক ইসরাত করিম অর্পিতা, রাষ্ট্রসংলাপ ফোরামের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সংগঠক আব্দুল আউয়াল হৃদয়, আবু নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সহিংসতা ও ফ্যাসিবাদী অপতৎপরতা গণতান্ত্রিক অগ্রযাত্রা, জননিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এসব অপতৎপরতা রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

তারা বলেন, জনগণের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে না পারে, সে বিষয়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

বক্তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF) ও মঞ্চ-২৪-এর নেতারা বলেন, ফ্যাসিবাদবিরোধী সব যৌক্তিক আন্দোলন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার কর্মসূচিতে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।