ছবি সংগৃহীত
মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) সভাপতি আনম আয়াস ও সিনিয়র সহসভাপতি মার্জিয়া খন্দকার রিমির জামিন আবেদনের শুনানি হয়েছে। শুনানি শেষে মার্জিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে আনম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
শুনানি শেষে আদালতের পৃথক সিদ্ধান্ত
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন সুমন।
শুনানিতে বিস্তারিত বক্তব্য শোনার পর আদালত মার্জিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেন। একই শুনানিতে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন:







