বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

খুলনা জেলা জজ আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপ

জিসান কবিরাজ, খুলনা:

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২২:১৩

শেয়ার

খুলনা জেলা জজ আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপ
ছবি সংগৃহীত

খুলনা জেলা জজ আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর খুলনা সদর থানা এলাকার জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পুলিশ, জড়িতদের পরিচয় শনাক্ত হয়নি

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কারা এবং কী কারণে আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও ককটেল নিক্ষেপের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।