বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক

‎জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২১:৫৩

শেয়ার

নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক
ছবি: বাংলা এডিশন

‎‎শেরপুরের নকলা উপজেলায় ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. আ. ছালাম ওরফে টেপো (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

‎বুধবার উপজেলার গণপদ্দী ইউনিয়নের পুরান গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন ওই স্কুলছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত আ. ছালাম তাকে জোরপূর্বক টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

‎এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

‎এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।