গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিসে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। এ সময় তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিকেও ভাঙচুর করা হয়। অফিসের আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের নেতা।
অফিসের আসবাবপত্রে আগুন, ক্লিনিক ছাড়েন রোগীরা
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকায় ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দেন। ক্লিনিকের নিচতলায় তাঁর ব্যক্তিগত একটি অফিস রয়েছে।
একপর্যায়ে অফিসের আসবাবপত্র বাইরে এনে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর আতঙ্কে ক্লিনিকের রোগীরা অন্যত্র চলে যান।
কাশিয়ানীতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ
একই দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







