বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৫৪

শেয়ার

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসার নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িটিতে হামলা চালায়। এ সময় তারা নিচতলার গ্যারেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয় লোকজনের চেষ্টায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।