বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৪২

শেয়ার

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।

‎মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কড়াইতলী নামক স্থানে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার টাকা।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, মাদক নির্মূলে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।