কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় অবস্থিত একটি পুরোনো টিনশেড বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে আগুনের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:







