বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতা নাশকতার অভিযোগে গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, বগুড়া

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২১:৪৫

শেয়ার

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতা নাশকতার অভিযোগে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফেরদৌস হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিক এবং খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম (৫৩)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মানিকদিপা চারমাথা বাজার থেকে ফেরদৌস হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাজারে স্যানিটারি ব্যবসা পরিচালনা করতেন। একই দিন আড়িয়া বাজার এলাকা থেকে আতিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এ ছাড়া উপজেলার বোহাইল গ্রাম থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফজল রহমানের ছেলে।

বিকেলে শাজাহানপুর থানার বিশেষ অভিযানে উপজেলা ছাত্র লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফেরদৌস হোসেন শাজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার অভিযোগ রয়েছে। তাঁদের আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



আরও পড়ুন: