মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের

আবুল কালাম আজাদ,বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৫০

শেয়ার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের
ছবি: বাংলা এডিশন

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ভাটহালি গ্রামের আব্দুল বাছেদ এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পাইকড় গ্রামের বাবর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে আব্দুল বাছেদ ও বাবর আলী একটি মোটরসাইকেলে করে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাজাহান কাজীর বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম দুর্ঘটনায় দুই ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।