মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:২৫

শেয়ার

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
ছবি: সংগৃহীত

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি বিওপিতে আটক রয়েছেন।

মঙ্গলবার সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।