বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য ও স্থায়িত্ব জোরদার এবং মানবাধিকার, জাতীয় সততা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ‘সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন্স (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুলস অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মো. সাইফুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মিজানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর নির্বাহী পরিচালক মেরিনা পারভীন যূথী।সভায় সভাপতিত্ব করেন সিএসও হাব বাগেরহাটের সভাপতি এমডি কামরুজ্জামান। এ সময় সিএসও হাবের সদস্যবৃন্দ এবং বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ব্র্যাকের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, আইআরভি ও অ্যাকশনএইডের সংশ্লিষ্ট উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়।
আরও পড়ুন:







