মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

শৈলকুপা হাসপাতালে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের স্তূপ, বিতরণ না করার অভিযোগ

আশরাফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৩৩

শেয়ার

শৈলকুপা হাসপাতালে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের স্তূপ, বিতরণ না করার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে বিতরণের সরকারি ওষুধ যথাযথভাবে বিতরণ না করে দীর্ঘদিন ধরে জমিয়ে রাখার অভিযোগ উঠেছে।

একপর্যায়ে বস্তা বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল সরঞ্জাম ফেলে দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ফেলে দেয়ার প্রাক্কালে এসব ওষুধ ও সরঞ্জামের ছবি তোলা হয়েছে।

সরকারি অর্থে কেনা এসব ওষুধ ও চিকিৎসাসামগ্রী রোগীদের কাজে না লেগে মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে। কেন সময়মতো রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়নি, কী পরিমাণ ওষুধ নষ্ট হয়েছে এবং এর পেছনে দায়িত্বে অবহেলা রয়েছে কি না—তা খতিয়ে দেখা জরুরি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ওষুধের মজুত ও বিতরণের হিসাব যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।