লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি এবং বাংলা এডিশনের রংপুর বিভাগীয় প্রধান রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার রাতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান এবং হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্যসচিব কাজী আসাদুজ্জামান খোকন। পরে তাঁরা নবগঠিত কমিটির সদস্যদের হাতে কমিটির তালিকা তুলে দেন।
১২ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবু হাসান (আকাশ), কোষাধ্যক্ষ নাজমুল হুদা, প্রচার সম্পাদক রিফাত হোসেন এবং দপ্তর সম্পাদক নুর আমিন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রবিউল আলম, কামরুজ্জামান সুজন ও মেহেদী হাসান আশিক। সদস্য হিসেবে রয়েছেন নাজমুল হক, শরিফ উদ্দিন মোল্লা ও সজিব হোসেন।
উল্লেখ্য, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি একটি স্থানীয় স্বতন্ত্র সাংবাদিক সংগঠন। ২০২৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন:







