ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল সেবনের সময় দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, হঠাৎপাড়া এলাকার রবিউল ইসলামের নিজ বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় রবিউল ইসলাম ও তার সহযোগী আশিক ইসলামকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানকালে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন, হঠাৎপাড়া এলাকার মানিকের ছেলে রবিউল ইসলাম এবং সুমন ইসলামের ছেলে আশিক ইসলাম।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:







