মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক

মাসুদ রানা,সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ০৯:২৪

শেয়ার

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক
ছবি: বাংলা এডিশন

শিল্পাঞ্চল আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ ।

এদিকে সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন ধরনের অস্থিরতা ও নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।