মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

বাগেরহাটে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৯:৫৭

শেয়ার

বাগেরহাটে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
ছবি সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার পশ্চিম দেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ শেখ আলমগীর হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে পশ্চিম দেপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শেখ আলমগীর হোসেনের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।