রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

সুন্দরবনের ২৮ কেজি হরিণের মাংসসহ পা, মাথা এবং চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

সাগর মন্ডল, বাগেরহাট

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৭:০৭

শেয়ার

সুন্দরবনের ২৮ কেজি হরিণের মাংসসহ পা, মাথা এবং চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
ছবি: বাংলা এডিশন

সুন্দরবনে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, কয়রার বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় আজ ১৫ নভেম্বর সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮ টি পা, ২ টি মাথা এবং ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়।বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।