রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

জান্নাতুল বাকী, শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫২

শেয়ার

শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি সংগৃহীত

শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

শ্রীবরদীতে বিশেষ অভিযান

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের একটি টহল দল ময়মনসিংহের শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

সীমান্তে নজরদারি অব্যাহত রাখার ঘোষণা

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।