রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, দুটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

রহিম আলী,চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৪:৫৪

শেয়ার

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, দুটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিশেষ টহল দল অভিযান চালায় এ সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা তখন ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবির টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক বলেন সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক সজাগ ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন সীমান্তে মাদক, চোরাচালান মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।