আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব পরিচালনার অনুমতি পাওয়া গেলে বিনিয়োগকারীদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ডেসটিনি-২০০০ লিমিটেডের পিএসডি সম্মেলন ২০২৬-এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেসটিনি-২০০০ পিএসডি ফোরাম আয়োজিত এ সম্মেলনের স্লোগান ছিল দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে ঐতিহাসিক উদ্যোগ।
ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন রফিকুল আমীন
রফিকুল আমীন পিএসডি ফোরামের উদ্যোগের প্রশংসা করে বলেন, ডেসটিনির অতীতের মতো ভবিষ্যতেও ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক সাড়া ও গণজোয়ার সৃষ্টি হবে, ইনশা আল্লাহ।
এ সময় তিনি উপস্থিত পিএসডিদের সামনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পিএসডিদের সরাসরি বিভিন্ন প্রশ্ন গ্রহণ করেন এবং সেগুলোর উত্তর দেন।
দীর্ঘ ১৪ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ডেসটিনি-২০০০ লিমিটেডের পিএসডি সম্মেলন ২০২৬। সম্মেলনের আয়োজন করে ডেসটিনি-২০০০ পিএসডি ফোরাম।
সম্মেলনে উপস্থিত ছিলেন যাঁরা
পিএসডি ফোরামের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে বিপুলসংখ্যক পিএসডি অংশ নেন। পিএসডি মোহাম্মদ আক্তার হোসাইন, নুরনাহার বেগম, উম্মে হাবিবা ও আরিফুজ্জামান যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেসটিনি-২০০০ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আহমাদ মুশফিক আনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের বোর্ড পরিচালক শামনুন এহসান শামীম ও হোসেন আজাদ, স্বপ্নশহর প্রপার্টিজ লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ডিএমসিএসএলের সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম কামরুজ্জামান, জেসমিন আক্তার মিলন, ওমর ফারুক রনি, আমিরুল ইসলাম বাবু ও কে এম শফিউল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন ডিএমসিএসএলের সাধারণ সম্পাদক আজম আলী, কোষাধ্যক্ষ মো. আবুল হাসান, পিএসডি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আকতার হোসেন, সহসভাপতি ও খুলনা বিভাগের সমন্বয়ক আকমল উদ্দিন সাকি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মিল্লাতুর রহমান চৌধুরী, গবেষণাবিষয়ক সম্পাদক ইসহারুল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন মাইনুল।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পিএসডি ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক শওকত আলী হাওলাদার। দ্বিতীয় অধিবেশনে তিলাওয়াত করেন হাফেজ ফয়জুল্লাহ।
আরও পড়ুন:







