শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

বগুড়ায় সাত হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করলেন এমপি মোর্শেদ মিলটন

আবুল কালাম আজাদ, বগুড়া

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:৪৯

শেয়ার

বগুড়ায় সাত হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করলেন এমপি মোর্শেদ মিলটন
ছবি: বাংলা এডিশন

বগুড়া-৭ আসনের গাবতলী ও শাজাহানপুর উপজেলার রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭'হাজার ১'শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সংসদ সদস্য মোরশেদ মিলটন।

শনিবার বিকেলে এই দুই উপজেলায় পৃথক পৃথক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।

গাবতলী উপজেলার বিনামূল্যে সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদারসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা।

পরে শাজাহানপুর উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার বিতরণ করেন সংসদ সদস্য মোর্শেদ মিলটন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা কৃষি কর্মকর্তা সহ কৃষক নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ মিলটন বলেন, আমাদের প্রধানমন্ত্রী কৃষি বান্ধব। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে আরও উৎসাহিত হবেন।