এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, নবম পে-স্কেলের সুবিধা এবং শতভাগ উৎসব ভাতাসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে সম্মেলন করেছে জাতীয় শিক্ষক ফোরাম।
শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের বৈষম্য দূর করার দাবি
সম্মেলনে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাবেক শিক্ষা অফিসার আব্দুল মালেকসহ শিক্ষক নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই দায়িত্ব পালন করলেও অনেক শিক্ষক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। এ বৈষম্য দূর করতে শিক্ষকদের উত্থাপিত সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
আরও পড়ুন:



.jpg)



