ভোলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও জনদুর্ভোগ নিরসনে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে আমরা ভোলাবাসী সংগঠন। শনিবার সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ছয় দফা দাবিতে স্বাক্ষর সংগ্রহ
সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, নদীভাঙন থেকে ভোলাকে রক্ষা, ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন এবং ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গণস্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে স্বাক্ষর করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন।
দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের প্রতি আহ্বান
আয়োজকেরা জানান, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। সম্ভাবনাময় দ্বীপজেলা হওয়া সত্ত্বেও ভোলায় যোগাযোগব্যবস্থা, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, নদীভাঙন প্রতিরোধ ও শিল্পায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে দাবিগুলো বাস্তবায়ন জরুরি।
গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানান আয়োজকেরা।
আরও পড়ুন:

.jpg)





