সাভারে পারিবারিক কলহের জেরে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। আজ
শনিবার সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জের ধরে বাবুল মিয়া তার স্ত্রী রোজিনা বেগমের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় প্রতিবেশীরা বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি জানান, অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:

.jpg)





