শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৪:১৭

শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও  সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল আটক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল আলোকদিয়ার বাজার তাঁর বাসার সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে থানায় নেয়া হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

একাধিক সূত্রে জানা গেছে, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটকের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।