খাগড়াছড়ি জেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আলুটিলা পুনর্বাসন এলাকায় বিএনপির কয়েকজন নেতাকর্মী বসে আলাপচারিতায় মগ্ন ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হামলায় সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, আহ্বায়ক কমিটির সদস্য প্রবীন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সুমন ত্রিপুরা গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমন ত্রিপুরার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
আরও পড়ুন:







