ঝিনাইদহের মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের রুকন সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে উপজেলা আমীর ফরুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো.মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের গণরায় অতিসত্বর বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রুকন সদস্যদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক ঐক্য এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শূরা সদস্য নির্বাচনের লক্ষ্যে রুকন সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আব্দুল আওয়াল এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহা. আব্দুল হাই।
বক্তারা আরও বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রুকন সদস্যদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:







