বগুড়ার শেরপুর উপজেলা নতুন ও পুরাতন অটোরিকশা ক্রয়-বিক্রয় ব্যবসায়িক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শেরপুর আলিয়া মাদ্রাসা এলাকায় ঘাটপাড় ব্রিজসংলগ্ন সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা।
ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা পিয়ার উদ্দিন পিয়ার, বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা আলহাজ মাহবুবুল আলম হিরু, বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলাম, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ, আব্দুল মোন্নাফ আকন্দ, শ্রমিক নেতা শওকত খন্দকার, রাজু মোল্লা, মাহমুদুল হাসান লিটন, ইউসুফ আব্দুল্লাহ হারুন প্রমুখ।
সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য ও অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে প্রধান অতিথি আলহাজ জানে আলম খোকা ১৬ সদস্যবিশিষ্ট সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সভাপতি মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক হাবিল, সহসভাপতি হাবিবুর রহমান বাবু ও আবুল কালাম আজাদ, সহসাধারণ সম্পাদক আব্দুল হালিম ও শ্রী প্রণব সাহা, সাংগঠনিক সম্পাদক রাজু খন্দকার, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ শ্রী সুমন রায়, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শুক্কুর আলী, ক্রীড়া সম্পাদক শরিফ এবং নির্বাহী সম্পাদক হিসেবে আবু রায়হান ও ইউনুস আলী রয়েছেন।
আরও পড়ুন:







