শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৫:২৮

শেয়ার

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি
ছবি: বাংলা এডিশন

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রসহ তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ারহাট সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীগ্রামের কামালের ছেলে মো. আব্দুল করিম, আদর্শগ্রাম বেড়িবাঁধ এলাকার মো. আবু তাহেরের ছেলে শাহাদাত এবং ২৪ দাগ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম।

পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি নির্বাচনী পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুরের আলেকজান্ডার এলাকায় ঘুরতে যাচ্ছিল আব্দুল করিম। পথে চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ারহাট সংলগ্ন একটি ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর বন্ধুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার দিনই সে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানা গেছে। অপর নিহত শাহাদাত স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে তিন বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে স্কুলছাত্র আব্দুল করিমের মৃত্যুর ঘটনায় স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম চলছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, “আমি দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। নিহতদের মরদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছে