রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিভাগীয় পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই-সশস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ সদস্য মোঃ আতিক উল্ল্যাহ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার পরিয়ে দেন র্যাংক ব্যাজ
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আতিক উল্ল্যাহর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তাঁকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে নতুন পদমর্যাদার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
আরও পড়ুন:


.jpg)




