বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু সাইদ, ত্রিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৫৭

শেয়ার

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. মোঃ মাহবুবুর রহমান।

মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন ত্রিশাল হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, সমীক্ষা চলছে প্রায় ২০০০ একর জমি লাগে বলে মন্ত্রী জানায়।



আরও পড়ুন: