বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রামসহ ১১ জেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৮:৪২

আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ ১৮:৪২

শেয়ার

চট্টগ্রামসহ ১১ জেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বিশেষ অভিযানে চট্টগ্রামসহ ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫২৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ৮৯ জন, আগের মামলায় ১৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পরোয়ানামূলে ১২৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৫৬ জন মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী হিসেবে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড আদায় করা হয়েছে ৫ হাজার ২০০ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

অভিযানে ২৪ হাজার ৩৬২টি ইয়াবা, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা এবং ৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৪২ জন, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় আট, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ছয়, রাঙ্গামাটিতে নয় এবং খাগড়াছড়িতে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫২৪ জনের মধ্যে ২৭২ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২০৭ জন আটক হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৯৬, লক্ষ্মীপুরে ৬৯, কক্সবাজারে ২৬, নোয়াখালীতে ২৬, বান্দরবানে ২৬, খাগড়াছড়িতে ২৭, চাঁদপুরে ১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, রাঙামাটিতে নয় এবং ফেনীতে ছয়জনকে আটক করা হয়েছে।