বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ঝিনাইদহে ২১১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৪:৫৮

শেয়ার

ঝিনাইদহে ২১১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে ঝিনাইদহ এসবিবি-৬।

বুধবার রাতে উপজেলার সৈয়দপুর গ্রামের হারুন অর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে পালিয়ে গেছেন বাড়ির মালিক ও অভিযুক্ত মাদক কারবারি হারুন অর রশিদ।

এসআরবি জানায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর গ্রামের হারুন অর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে রান্নাঘরের ভেতর রাখা দুটি বস্তা বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২১১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পলাতক মাদক কারবারি হারুন অর রশিদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।