বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৪:৫০

শেয়ার

পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় সাইমন ইসলাম সাদিক ও রেদোয়ান হোসেন রাহাত নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার সাকোয়া শাহ্পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ সময় ফজলে রাব্বি শাহ্ নামের একজন আহত হয়েছেন।

নিহত সাইমন ইসলাম সাদিক বোদা উপজেলার ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে, রেদয়ান হোসেন ফুলবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ্ শাহপাড়া এলাকার আবু হায়াত শাহ্ এর ছেলে।

তারা তিনজনেই সাকোয়া ফাজিল মাদ্রাসার ৯ ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চন্দনবাড়ি ইউনিয়নের শাহ্ পাড়া মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পরে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত ফজলে রাব্বি শাহ্কে ঠাকুরগাঁও হাসপাতালে প্রেরণ করা হয় ।

বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।