ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির পিকআপের ধা'ক্কায় সুমন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন।
জানা গেছে, ব্যাংকের কাজে যাওয়ার উদ্দেশ্যে সকালে শেরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন সুমন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃ*ত্যু হয়।
বগুড়ার শেরপুর থানার ওসি দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:







