বগুড়ার শাজাহানপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন শাহজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আরিফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, আড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য রাশেদুল হাসান। ছাত্রলীগ নেতা এই রাশেদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন:







