বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা ককটেলসদৃশ বস্তু

পঞ্চগড়ে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

মো,সম্রাট হোসাইন, পঞ্চগড়

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:৪৯

আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ ১৮:৫২

শেয়ার

পঞ্চগড়ে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন
ছবি: বাংলা এডিশন

শৈশবেই মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া আক্তার সাদিয়া (১৩) । যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন এক রোগের সঙ্গে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা পরিবার। আর্থিক সংকটে থমকে আছে চিকিৎসা। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় মা ও তার পরিবার।

জানা যায়,পঞ্চগড়ের বোদা উপজেলা সোনাচান্দী বন্দ্রমনি এলাকার মৃত বাবুল হোসেনের মেয়ে লামিয়া। বেংহারি ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেনীতে পড়ে। গত একবছর আগে লামিয়ার বাবাও মারা যান ব্লাড ক্যানসার আক্রান্তে। তিন বছর তার চিকিৎসা করে সায়সম্বল হারিয়ে নিঃস্ব পরিবার । একটি ঘরে দুই মেয়ে এক ছেলে সন্তান নিয়েই বসবাস করছে লামিয়ার মা বিথী আক্তার।

পরিবার খরচ চলে কলেজ পড়ুয়া ছেলের ট্রাক্টরে লেবারের কাজ করে। গত আট মাস থেকে মাথা ব্যাথা। পরীক্ষা নিরীক্ষা করে সম্প্রতি তার ব্রেন টিউমার আক্রান্ত ধরা পড়েছে। চিকিৎসক ডা.মোঃ রুহুল মোক্তাদির রনজু তাকে অপারেশনের জন্য ঢাকায় নিতে বলেছেন। তবে তার অপারেশনে প্রায় পাঁচ লক্ষ্য টাকা খরচের কথা জানিয়েছেন চিকিৎসক। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অর্থের অভাব। সব মিলিয়ে দিশেহারা পরিবার। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

লামিয়ার মা বিথী আক্তার বলেন, দিন মুজুরি দিয়ে কোনমতে পরিবার চলে। কিন্তু যে রোগ হয়েছে সন্তানের অনেক টাকার প্রয়োজন। একমাত্র আল্লাহ পারে তাকে বাঁচিয়ে রাখতে। এ সময় লামিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।



আরও পড়ুন: