রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতরা হলেন,বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মো. রাকিব ও নাজমুল সাকিব রাফি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
আরও পড়ুন:







