বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১২:৫৪

শেয়ার

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে পুলিশের একটি সূত্র বলছে, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ।